ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না Logo বিশ্বনাথে রামসুন্দর ব্যাচ-৯৯’র ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত Logo বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট শুরু Logo তিন বার ঈদ ও দুই বার হজ পালন করা হবে যে বছরে Logo সাবেক এমপি আব্দুল হামিদ আর নেই

উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের নতুন সভাপতিসহ সদস্য সংবর্ধিত

সিলেটের ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে’র এ্যাডহক কমিটির নতুন সভাপতি, সিলেট জজ-কোর্টের এপিপি বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. খালেদ হোসেন ও বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মাস্টার বাবুল মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে নতুন এ্যাডহক কমিটির সভাপতি ও সদস্য নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন সিদ্দিকী।

বক্তব্যে নিজাম সিদ্দিকী বলেছেন, ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে’র শিক্ষার্থীরা নতুন উদ্যোমে তাদের লেখাপড়ায় এগিয়ে যাবে। এ কলেজের সকল ধরণের উন্নয়নে সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি সভায় আশ্বস্ত করেন।

কলেজের অধ্যক্ষ মো. নেছার আহমদের সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) দিলোয়ার হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কলেজের এ্যাডহক কমিটির নতুন সভাপতি, সিলেট জজ কোর্টের এপিপি বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. খালেদ হোসেন ও বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মাস্টার বাবুল মিয়া।

বক্তব্যে তারা বলেন, কলেজে শিক্ষার মানোন্নয়নসহ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকল প্রকার সহযোগীতার পাশাপাশি আগামি ৬মাসের মধ্যে একটি শক্তিশালী গভর্নিং বডি গঠন করে দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী আলহাজ¦ ফারুক মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিশ^নাথের নির্বাহী সভাপতি একেএম হাকিম উদ্দিন, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাজু ও স্থানীয় জামায়াত নেতা হাফিজ আব্দুল কাইয়ুম।

এর আগে অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশীদ ও স্বাগত বক্তব্য রাখেন কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী হুছনা বেগম।

বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির

উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের নতুন সভাপতিসহ সদস্য সংবর্ধিত

আপডেট সময় ০১:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪