ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কৃষি বাঁচাতে খাল খননের গুরুত্ব অপরিসীম: তাহসিনা রুশদির এমপি Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না Logo বিশ্বনাথে রামসুন্দর ব্যাচ-৯৯’র ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত Logo বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট শুরু Logo তিন বার ঈদ ও দুই বার হজ পালন করা হবে যে বছরে
বিশ্বনাথে রাজার খাল পুন:খনন কাজের উদ্বোধন

কৃষি বাঁচাতে খাল খননের গুরুত্ব অপরিসীম: তাহসিনা রুশদির এমপি

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী-এর সহধর্মিণী তাহসিনা রুশদীর বলেছেন, আমাদের কৃষি নির্ভর দেশ বাঁচাতে খাল খননের অপরিসীম প্রয়োজনীয়তা রয়েছে। কৃষকই আমাদের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। বর্তমানে ভরে যাওয়া অনেক নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনতে খনন করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে খাল খননকে অগ্রাধিকার দিয়েছেন। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে পুনর্জাগরণের আন্দোলন। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি সেচ বিভাগ আয়োজনে উপজেলার দশঘর ইউনিয়নের রাজার খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি তাহসিনা আরো বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষি উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। ক্ষমতার পালাবদলে সেই মহৎ উদ্যোগ থেমে যায়। খাল-নদী ভরাট হয়ে গেছে, দখল হয়েছে, পানির প্রবাহ বন্ধ হয়েছে। ফলে কৃষি ও পরিবেশ দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ খাল খনন করা হলে সারা বছর পানি সংরক্ষণ সম্ভব, অনাবাদি জমি চাষের আওতায় আসবে, কৃষক ফিরে পাবে তার স্বপ্ন।

তিনি জনগণের উদ্দেশে বলেন, প্রত্যেকটি উন্নয়ন জনগণের। তাই উন্নয়নের কাজকে নিজেদের কাজ মনে করে এগিয়ে আসতে হবে। একটি অঞ্চলকে বদলে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

ইলিয়াসপত্নী লুনা স্মরণ করিয়ে দেন, আপনারা এম. ইলিয়াস আলীকে ভোট দিয়ে উন্নয়নের সুফল পেয়েছিলেন। ইনশাআল্লাহ, এবারও ব্যাপক উন্নয়নের মাধ্যমে বিশ্বনাথ ও ওসমানীনগরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তির জনপদে রূপান্তর করা হবে।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি সেচ বিভাগের প্রকল্প পরিচালক প্রণজিত কুমার দেব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো লিলু মিয়া।

আপডেট সময় ০৯:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬