ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ Logo কৃষি বাঁচাতে খাল খননের গুরুত্ব অপরিসীম: তাহসিনা রুশদির এমপি Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন

ছবি: সংগৃহিত

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদান শেষে আজ সন্ধ্যায় নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। এরআগে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশন থেকে রওনা দেয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব (পূর্ব) জয়দীপ মজুমদার, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি একান্তে বৈঠক করেন। বৈঠকে শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার ভারতীয় সমকক্ষকে অভিনন্দন জানান এবং তাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে দুই নেতা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আগামী দিনগুলোতে আরো দৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এদিন টানা তৃতীয়বারের মত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা।

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিশেলস-এর শীর্ষ নেতারাও যোগ দেন। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

পরে একই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেন নেতৃবৃন্দ। এছাড়া, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আজ সকালে তাঁর আবাসস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

পরে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং এর প্রাক্তন বিদেশ মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। এর আগে রোববার সকালে শেখ হাসিনা বিজেপির সিনিয়র নেতা এল কে আদভানির সঙ্গে তার নয়াদিল্লির বাসভবনে দেখা করেন এবং কুশল বিনিময় করেন। পরে বিকেলে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথোপকথনের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তার বাংলাদেশের প্রতিপক্ষকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেন।

মোদির বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রাটিক এলায়েন্স ২৯৩টি আসন নিয়ে সাধারণ নির্বাচনে জিতেছে এবং ভারতের বিরোধী দল ২৩৪টি আসন পেয়েছে।বাসস

যায়যায়দিন

বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন

আপডেট সময় ০৯:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪