সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদির বলেছে, বিগত দেড় বছর ধরে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেছে। আমরা কোন আওয়ামী লীগ নেতা কর্মী, নিরীহ কিংবা শান্তিপূর্ণ মানুষদেরকে হয়রানী করার জন্য কোন মামলা করি নাই। বিএনপি শান্তিতে বিশ্বাস করে। উন্নয়নে বিশ্বাস করি। মানুষের উন্নয়নে বিএনপি পরিকল্পনা হাতে নিয়েছে। ধানের শীষের জয়যুক্ত করুন। ১২ তারিখ ভোটের দিনে আপনারা ভোট দিবেন, ভোট পাহারা দিবেন। কেউ যাতে ভোটের ফলাফল নিয়ে যেতে না পারে সেজন্য ফলাফল নিয়ে কেন্দ্র ত্যাগ করবেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিশ্বনাথ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা আরো বলেন, সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়নে বিএনপি পরিকল্পনা হাতে নিয়েছে। যদি আপনাদের ভোটে আমরা নির্বাচিত হতে পারি সেই পরিকল্পনার অংশিধার আমিও হবো, আপনারাও হবেন। অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক আড়াই হাজার টাকা পাবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড, স্বাস্থসেবার জন্যে ক্লিনিক, বিধবা ভাতা, বেকারদের জন্যে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানসহ আরোও অনেক পরিকল্পনা রয়েছে বক্তব্যে তিনি বলেন।
নির্বাচনী জনসভায় বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মফিজ আলী’র সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা আমির আলী ও রুমেল আহমদ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী, সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হালিম, যুক্তরাজ্যের ব্রাডফোড যুবদলের সভাপতি রুহেল মিয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মুজিব আহমদ মনির, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি খলিলুর রহমান, বিএনপি নেতা মাহতাব উদ্দিন, শ্রমিক নেতা দিলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক একে রাজু, ছাত্রনেতা শেখ শাহজাহান, আব্দুর রব।
নির্বাচনী জনসভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 









