সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তরা বলেছেন, মাদক নিয়ন্ত্রনে এবং উপজেলার যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। উপজেলার সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় কঠিণভাবে নজরদারী বাড়ানো উচিৎ। যেসব রোডে এরকম মাদক বা বিভিন্ন অবৈধ মালামাল প্রবেশ করে, সেসব রোডগুলো চিহ্নিত করে পুলিশি টহল কিংবা পুলিশ পাড়ি বসানোর পাশাপাশি মাদকের মূলহোতাকে গ্রেফতারের দাবি করেন তারা।
বক্তরা আরো বলেন, বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের কোন লাইসেন্স বা ডিরারশীপ আছে কী না এবং একটি উপজেলায় কয়টি ডিলারশীপ দেওয়া যায় সে বিষয়ে নজরদারী করার আহবান জানানো হয় সভায়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেরা পরিষদের প্রশাসক জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, থানার ওসি তদন্ত মনোজ প্রভাকর, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল হাসান, আতিকুর রহমান চেয়ারম্যান, দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যান, ফখরুল ইসলাম মতছিন চেয়ারম্যান, হবিব হোসেন চেয়ারম্যান, উপজেলা দূর্নিতী প্রতিরোদ কমিটির সভাপতি মাওলানা মনোওর আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কাওছার খান প্রমুখ।
প্রধান সম্পাদক: সাইদুর রহমান সাঈদ, সম্পাদক ও প্রকাশক: মো. কামাল হোসেন, অফিস: ইসমাইল ম্যানশন, বিশ্বনাথ, সিলেট।মোবাইল: ০১৭১১০৬২৫৯৩, ০১৮১৯৫৬৯৭৭০, ইমেইল: bishwanathkantho@gmail.com,
© All rights reserved © BishwanathKantho