ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ Logo কৃষি বাঁচাতে খাল খননের গুরুত্ব অপরিসীম: তাহসিনা রুশদির এমপি Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না

বিশ্বনাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচ.পি.ভি টিকাদান কর্মসূচীর উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমাভা (এইচপিভি) টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের মর্ণিস্টার একাডেমীতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সুনন্দা রায়। এরআগের সকাল ৯টা থেকে উপজেলার ২৪টি কেন্দ্রে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। ধারাবাহিকভাবে উপজেলার ৪৩২ টি কেন্দ্রে ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রী বা ১০ থেকে ১৪ বছর বয়সী ১৩ হাজার ১৩২জন কিশোরীদেরকে বিনামূল্যে এইচপিভি টিকা দেয়া হবে। তবে এই টিকা নেওয়ায় মেয়েদের বন্ধাত্ব হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ডাক্তার সুমন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা দেয়া শেষ হলে টিকা কার্ডটি যত্ন-সহকারে সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে বিদেশযাত্রাসহ বিভিন্ন নাগরিক সেবা এবং টিকা পাওয়ার প্রমাণস্বরূপ টিকা কার্ডটি প্রয়োজন হবে। এই টিকা দিতে ধর্মীয় কোন বাধানিষেধ নেই বলেও তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের, উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল হামিদ, আল-মদিনা একাডেমীর প্রিন্সিপাল বাবুল মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সুজিত রঞ্জন দত্ত, মর্নিংস্টার একাডেমীর প্রিন্সিপাল গৌছ উদ্দিন।

বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির

বিশ্বনাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচ.পি.ভি টিকাদান কর্মসূচীর উদ্বোধন

আপডেট সময় ০৭:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪