পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌরসভা এবং উপজেলার বিশ্বনাথ-দেওকলস ও দশঘর ইউনিয়নের সাড়ে ৪ শতাধিক গরীব-অসহায় ও দুস্থ-অস্বচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পৌর শহরের কারিকোনা গ্রামস্থ হযরত ওমর ফারুক (রা.) একাডেমী মাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী একটি গণমুখী সংগঠন। আর্ত-মানবতার সেবায় এই সংগঠন সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সামর্থ্যবানদের উচিত পবিত্র ঈদের সময় দুস্থ ও অভাবী মানুষের পাশে দাঁড়ানো। যাতে সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া যায়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য ও বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আখতার ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাস্টার বাবুল মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ২ প্যাকেট সেমাই, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ। এর পূর্বে গত ১৪ মার্চ উপজেলার (লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী, রামপাশা, দৌলতপুর ইউনিয়নের) আরোও ৫ শতাধিক গরীব-অসহায় ও দুস্থ-অস্বচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এসময় বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, উপজেলার লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামীম আহমেদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রুবেল আহমেদ, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবুল বশর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাঈদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর শুরা সদস্য এখলাসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, পৌরসভার সাবেক কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ফিরুজ, জামায়াত নেতা আব্দুল গফফার ও আব্দুল আহাদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 









