
সিলেটের বিশ্বনাথে নতুন বছরকে স্বাগত জানিয়ে ও শীতকালীন প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলার জানাইয়া মাঠে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম বিশ্বনাথ বনাম নগদ অনুমোদিত ডিস্ট্রিবিউটর ওয়াসিলা এন্টারপ্রাইজ এর মধ্যকার এ খেলার অনুষ্ঠিত হয়। খেলায় ৮ উইকেটে জয়ি হয় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরষ্কার বিতরণ করেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ।
এরআগে খেলার উদ্বোধন করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’র উপদেষ্টা, যায়যায়দিন পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল হোসেন।
এ খেলায় টসে জিতে ব্যাট করতে মাঠে নামে নগদ অনুমোদিত ডিস্ট্রিবিউটর ওয়াসিলা এন্টারপ্রাইজ। তারা নির্ধারিত ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। এর জবাবে ১৭০ রানের টার্গেট নিয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম খেলতে মাঠে নেমে ১১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের ক্রীড়া নৈপুন্যতায় জয় তুলে নেয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর সদস্য বাপ্পি মালাকার।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সদস্য সালেহ আহমদ সাকি এর সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নগদ অনুমোদিত ডিস্ট্রিবিউট ওয়াসিলা এন্টারপ্রাইজ ম্যানেজার পরিমল দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন, নগদ অনুমোদিত ডিস্ট্রিবিউট ওয়াসিলা এন্টারপ্রাইজ সুপারভাইজার আব্দুল্লাহ মামুন, আই টি রাসেন্দ্র কুমার, ডি এস ও নাইমুর, রিফাত, মুন্না, রায়হান, অনিক, রাজন, মুনসুর, উজ্জল ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর যুগ্ন সচিব ডা. পিউল মন্ডল সৈকত, শরীফ উদ্দিন, সদস্য মাজহারুল ইসলাম, বাপ্পি মালাকার, রাসেল আহমদ, শিমুল আহমদ, মুহিব উদ্দন, ফয়জুল ইসলাম, ইমরান হোসেন, বশর আহমদ, তানভীর হোসেন, আশরাফ আলী, নাজমুল ইসলাম।
প্রধান সম্পাদক: সাইদুর রহমান সাঈদ, সম্পাদক ও প্রকাশক: মো. কামাল হোসেন, অফিস: ইসমাইল ম্যানশন, বিশ্বনাথ, সিলেট।মোবাইল: ০১৭১১০৬২৫৯৩, ০১৮১৯৫৬৯৭৭০, ইমেইল: bishwanathkantho@gmail.com,
© All rights reserved © BishwanathKantho