ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ Logo কৃষি বাঁচাতে খাল খননের গুরুত্ব অপরিসীম: তাহসিনা রুশদির এমপি Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না

বিশ্বনাথে যুক্তরাজ্য আগত টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন: ১৮ জানুয়ারী খেলা শুরু

  • স্পোর্টস নিউজ
  • আপডেট সময় ১২:২৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

১৮ জানুয়ারী অনুষ্ঠিতব্য ২৮তম বিশ্বনাথ টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি ‍উন্মোচন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন। সুদুর যুক্তরাজ্য থেকে নিয়ে আসা ট্রফিটি বর্ণিল ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় টূর্ণামেন্টের স্পন্সর ‘বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহ সভাপতি ও ওয়েস্টউড ক্রিকেট ক্লাব ইউকের সভাপতি রাজু মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম জুবায়ের।

এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ টিপু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ  ইউনাইটেড ইউকের সহসভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী সুহেল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সহসভাপতি তারেক আহমদ খজির, সাবেক সাংগঠনিক সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, হিরামন সমাজ কল্যান সংস্থার সহসভাপতি আবদুল মান্নান, একতা ক্রিকেট ক্লাবের অধিনায়ক নির্মল নন্দী, ক্রীড়া সংগঠক ফখরুল ইসলাম রেজা।

আরও বক্তব্য রাখেন, রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজন খান, দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রফু মিয়া, সাধারণ সম্পাদক তানভীর আহমদ ও ক্রিকেটার শামীম আহমদ। এসময় এসোসিয়েশনের দায়িত্বশীলদের মাঝে জার্সি উপহার দেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে।

উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১টায় পৌর এলাকার জানাইয়া শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে উপজেলার ১০ টিম নিয়ে পর্দা উঠবে ২৮তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের। টূর্ণামেন্টের জন্য যুক্তরাজ্য থেকে ট্রফি নিয়ে আসেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহ সভাপতি রাজু মিয়া।

বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির

বিশ্বনাথে যুক্তরাজ্য আগত টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন: ১৮ জানুয়ারী খেলা শুরু

আপডেট সময় ১২:২৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫