ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না Logo বিশ্বনাথে রামসুন্দর ব্যাচ-৯৯’র ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত Logo বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট শুরু Logo তিন বার ঈদ ও দুই বার হজ পালন করা হবে যে বছরে Logo সাবেক এমপি আব্দুল হামিদ আর নেই

বিশ্বনাথে রামসুন্দর ব্যাচ-৯৯’র ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত

চোখের যত্নে সচেতনতা-দৃষ্টিতে নিরাপত্তা এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে রামসুন্দর ব্যাচ-৯৯ চ্যারিটি অর্গেনাইজেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬জানুয়ারি) দিনব্যাপী রামসুন্দর এসএসসি ব্যাচ-৯৯ বিশ্বনাথ’র আর্থিক সহযোগীতায় উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী প্রাইমারী স্কুলে প্রথম দিনে প্রায় দুইশতাধিক অসহায় রোগীদের ফ্রি চক্ষুসেবা প্রদান ও চোখের ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশনসহ চিকিৎসা প্রদান করা হয়।

এছাড়াও আগামী ২০ জানুয়ারী ফ্রি সুন্নতে খৎনা ও ২৪ জানুয়ারী আবারও দ্বিতীয় ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকেরা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ও রামসুন্দর ব্যাচ-৯৯’র শিক্ষার্থী ডা. সামছুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। প্রধান বক্তার বক্তব্য দেন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের উপদেষ্ঠা, সিলেটের একমাত্র রেটিনা বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আতিকুর রহমান লিটন চেয়ারম্যান, দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যান,  রামসুন্দর ব্যাচ-৯৯’র শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলিম, সুহেল বিন মুজাম্মেল, এমরানুল হক, এডভোকেট রনজিৎ চন্দ্র বিশ্বাস, সিতাব আলী, রুজেল আহমদ চৌধুরী, ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ, যুক্তরাজ্য প্রবাসী বেলাল আহমদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক কামাল মুন্না, সংগঠক মামুন আহমদ, শাহ হোসেন, নুরউদ্দিন, জাহেদ আহমদ, আব্দুল কাইয়ূম, ছাত্রদল নেতা জাকির হোসেন ইমন প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন থেতে তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুর রহমান।

বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির

বিশ্বনাথে রামসুন্দর ব্যাচ-৯৯’র ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬