
চোখের যত্নে সচেতনতা-দৃষ্টিতে নিরাপত্তা এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে রামসুন্দর ব্যাচ-৯৯ চ্যারিটি অর্গেনাইজেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬জানুয়ারি) দিনব্যাপী রামসুন্দর এসএসসি ব্যাচ-৯৯ বিশ্বনাথ’র আর্থিক সহযোগীতায় উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী প্রাইমারী স্কুলে প্রথম দিনে প্রায় দুইশতাধিক অসহায় রোগীদের ফ্রি চক্ষুসেবা প্রদান ও চোখের ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশনসহ চিকিৎসা প্রদান করা হয়।
এছাড়াও আগামী ২০ জানুয়ারী ফ্রি সুন্নতে খৎনা ও ২৪ জানুয়ারী আবারও দ্বিতীয় ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকেরা।
সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ও রামসুন্দর ব্যাচ-৯৯’র শিক্ষার্থী ডা. সামছুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। প্রধান বক্তার বক্তব্য দেন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের উপদেষ্ঠা, সিলেটের একমাত্র রেটিনা বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আতিকুর রহমান লিটন চেয়ারম্যান, দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যান, রামসুন্দর ব্যাচ-৯৯’র শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলিম, সুহেল বিন মুজাম্মেল, এমরানুল হক, এডভোকেট রনজিৎ চন্দ্র বিশ্বাস, সিতাব আলী, রুজেল আহমদ চৌধুরী, ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ, যুক্তরাজ্য প্রবাসী বেলাল আহমদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক কামাল মুন্না, সংগঠক মামুন আহমদ, শাহ হোসেন, নুরউদ্দিন, জাহেদ আহমদ, আব্দুল কাইয়ূম, ছাত্রদল নেতা জাকির হোসেন ইমন প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন থেতে তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুর রহমান।
প্রধান সম্পাদক: সাইদুর রহমান সাঈদ, সম্পাদক ও প্রকাশক: মো. কামাল হোসেন, অফিস: ইসমাইল ম্যানশন, বিশ্বনাথ, সিলেট।মোবাইল: ০১৭১১০৬২৫৯৩, ০১৮১৯৫৬৯৭৭০, ইমেইল: bishwanathkantho@gmail.com,
© All rights reserved © BishwanathKantho