ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ Logo কৃষি বাঁচাতে খাল খননের গুরুত্ব অপরিসীম: তাহসিনা রুশদির এমপি Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর আলতাব’র মতবিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথকন্ঠ:: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ নির্বাচনে ‘টেলিফোন’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলতাব হোসেন মতবিনিময় করেছেন। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের একটি রেষ্টুরেন্টে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

নির্বাচনে স্থানীয় সাংবাদিকদের কাছে ভোট ও সার্বিক সহযোগীতা কামনা করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন বলেন, ৮মে উপজেলাবাসীর ভোটে আমি নির্বাচিত হলে স্বচ্ছতা-জবাবদিহিতার মাধ্যমে জনসাধারণের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে বিশ্বনাথবাসীকে ‘অনিয়ম-দূর্নীতি ও মাদক-সন্ত্রাসমুক্ত’ একটি স্মার্ট উপজেলা উপহার দেব।

করোনা-বন্যা’সহ সকল দূর্যোগের সময় মানুষের পাশে থাকার কারণে আমি বিশ্বনাথবাসীর ৯৫% সমস্যার কথা সহযেই চিহ্নিত করতে পেরেছি। তবে যোগ্যতা থাকার পরও ইতিপূর্বে নির্বাচিত জনপ্রতিনিধিরা উপজেলাবাসীকে কাঙ্খিত সেবা উপহার দিতে পারেননি। আমি দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থেকে অনিয়ম ও স্বজনপ্রীতি দমন করে সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে স্মার্ট বিশ্বনাথ বিনির্মানে সততা ও দক্ষতার সাথে কাজ করে যাব। বিশ্বনাথের সার্বিক উন্নয়নে সরকারি প্রকল্পের পাশাপাশি যাতে প্রবাসীদেরকে আরো বেশি করে সম্পৃক্ত করে উপজেলাবাসীর স্বপ্নপূরণে কাজ করব।

আলতাব হোসেন আরোও বলেন, বিশ্বনাথের কৃষি ও কৃষকের উন্নয়নে উপজেলায় থাকাল খাল-বিল, হাওর, নদী-নালা পুনঃখননের উদ্যোগ গ্রহন করব, ক্রীড়াঙ্গনের সাথে যুব-ছাত্র সমাজকে বেশি বেশি করে সম্পৃক্ত করার মাধ্যমে শান্তির সমাজ বিনির্মানের উদ্যোগ গ্রহন করব, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য সরকারের সার্বিক সহযোগীতা নিতে কাজ করে যাব, নারীদের কর্মমূখী ও বেকারদের দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে কার্যকর প্রদক্ষেপ গ্রহন করবেন বলে তিনি সাংবাদিদের অবহিত করেন।

বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির

উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর আলতাব’র মতবিনিময়

আপডেট সময় ০৩:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪