
সিলেটের বিশ্বনাথে উপজেলার ৬০টি মাধ্যমিক ও মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠি হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে সরকার অনুমোদিত সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন। এ মেধাবৃত্তি পরীক্ষায় ২ শতাধিক শিক্ষার্থী অংগ্রহণ করেছে।
বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহীনুজ্জামান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী, সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, শাহ তাহির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবুল বাশার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. সাদেক আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি আলতাফ হোসেন, শফিক আহমদ পিয়ার মেম্বার, ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নুর তুষারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ডেফোডিলের সভাপতি এমদাদ হোসেন নাঈম ও পরিক্ষা সচিবের দায়িত্বে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি তন্ময় দেবরায়। এছাড়াও পরিক্ষায় হলগুলোতে পরিক্ষকের দায়িত্ব পালন করেন সংগঠনের দায়িত্বশীল সদস্যরা। শ্রীঘ্রই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃত্তি পুরুষ্কার বিতরণ করা হবে। শিক্ষাক্ষেত্রে উন্নয়নে এরকম আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান ডেফোডিল এসোসিয়েশনের সদস্যরা।
প্রধান সম্পাদক: সাইদুর রহমান সাঈদ, সম্পাদক ও প্রকাশক: মো. কামাল হোসেন, অফিস: ইসমাইল ম্যানশন, বিশ্বনাথ, সিলেট।মোবাইল: ০১৭১১০৬২৫৯৩, ০১৮১৯৫৬৯৭৭০, ইমেইল: bishwanathkantho@gmail.com,
© All rights reserved © BishwanathKantho