
সিলেট-২ আসনের এমপি মোছা. তাহসিনা রুশদির বলেছেন, আগামী প্রজন্মকে রক্ষার্থে মাদক এবং মাদককারবারীর বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। মাদককে কঠোর হস্তে দমন করতে হবে। চিহ্নিত মাদককারবারীকে গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশ মাটির নিচে আসামী থাকলে বের করতে পারে, তাহলে মাদককারবারীকে কেন বের করতে পারছেন না? এলাকায় চিহ্নিত মাদককারবারীকে কেন ধরছে না? নাকি প্রশাসনের কোন গাফিলতি আছে? মাদকের পক্ষে যে দলেরই হোক গ্রেপ্তার করেন। মাদকের সাথে জড়িতদের পক্ষে কেউ তদবির করলে তাকেও ছাড় দেওয়া হবে না। এলাকা থেকে মাদক নিমূলে মাদককারবারীদেরকে শনাক্ত করে তাাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই নির্দেশনাগুলো বলেন।
এমপি আরো বলেছেন, এই জনপদে নতুন করে সরকারী ভূমি দখল করে স্থাপনা নির্মাণ করা চলবে না। অবৈধ দখল উচ্ছেদপূর্বক তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আরেকটি কথা মনে রাখত হবে থানায় তদন্ত ছাড়া কোন মামলা নেয়া যাবে না। মামলার নামে অযথা কাউকে হয়রানি করা যাবে না। আর উপজেলায় ফুটবল খেলার ইনডোর রয়েছে সেগুলো রাত ১০টার মধ্যে বন্ধ রাখতে হবে।
সভায় বক্তারা বলেন, উপজেলায় বিদ্যুৎ নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদেরকে। একদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছেন না, অপরদিকে বিদ্যুৎ না থাকলেও মাস শেষে অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে। কিন্তু প্রতিদিনই লাইনে কাজ চলমান থাকলে গ্রাহক সেবা পাবে কবে? এমন অযুহাত মানতে চায়না বিশ্বনাথ উপজেলাবাসী। বিদ্যুতের সমস্যা অতিসত্বর সমাধান করতে হবে।
বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।
প্রধান সম্পাদক: সাইদুর রহমান সাঈদ, সম্পাদক ও প্রকাশক: মো. কামাল হোসেন, অফিস: ইসমাইল ম্যানশন, বিশ্বনাথ, সিলেট।মোবাইল: ০১৭১১০৬২৫৯৩, ০১৮১৯৫৬৯৭৭০, ইমেইল: bishwanathkantho@gmail.com,
© All rights reserved © BishwanathKantho