
জামেয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র সহ সভাপতি, মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক, মাসিক আল-ফারুকের উপদেষ্ঠা সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী এর সাথে সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় হুসাইন আহমদ বলেনে, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে মুনষের জন্য কাজ করেন। এমনকি বিভিন্ন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মিথ্যাকে দাবিয়ে সত্যের পথ পরিলক্ষিত করেন। যেখানে বৈষম্য সেখানে মুক্তির সমাধান খোজে বের করেন এই সাংবাদিকরা।
তিনি বলেন, এই অঞ্চলের মানুষের উন্নয়নে বিশ্বনাথের সাংবাদিকরাও আরো মনোব্রত হয়ে তাদের লেখনি চলমান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’র ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না’র(যায়যায়দিন) সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ’র (মানবজমিন) পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মাদানিয়া মাদ্রাসার শিক্ষক হাসান বিন ফাহিম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), সাবেক সাধারণ সম্পাদক নীবন সোহেল (কালবেলা) রোহেল উদ্দিন (গণমুক্তি), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), সদস্য বদরুল ইসলাম মহসিন(ভোরের কাগজ)।
মতবিনিময় সভায় অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: সাইদুর রহমান সাঈদ, সম্পাদক ও প্রকাশক: মো. কামাল হোসেন, অফিস: ইসমাইল ম্যানশন, বিশ্বনাথ, সিলেট।মোবাইল: ০১৭১১০৬২৫৯৩, ০১৮১৯৫৬৯৭৭০, ইমেইল: bishwanathkantho@gmail.com,
© All rights reserved © BishwanathKantho