ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ Logo কৃষি বাঁচাতে খাল খননের গুরুত্ব অপরিসীম: তাহসিনা রুশদির এমপি Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না

‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর

‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর। সিলেট-২ আসনের (বিশ্বনাথ-ওসমানীনগর) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদিরকে নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল করেছে উপজেলা বিএনপি। শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে সড়ক ও জনপদের ডাকবাংলার সামন থেকে প্রচার মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রবাসী চত্ত্বরে পথসভায় মিলিত হন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদির বলেন, দেশের সর্বস্তরের উন্নয়নে ধানের শিষের বিকল্প নেই। উন্নয়ন-অগ্রগতিকে তরান্বিত করতে এবং জনগণের বিজয় নিশ্চিত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী ১২ ফেব্রুয়ারী ভোটের দিনে ব্যালটের মাধ্যমে মতামত প্রকাশ করতে হবে। উন্নয়নের দল এবং আপামর জনগনের দল বিএনপিকে বিজয়ী করুন।

শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে প্রথম প্রচার মিছিল শেষে পৌর শহরের প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তাহসিনা রুশদির আরো বলেন, সিলেট-২ আসনে জননেতা এম. ইলিয়াস আলীর উন্নয়নের কথা নিশ্চয় মনে আছে। তাকে নির্যাতনে গুম করে রাখা হয়েছে। এই আসনটি বিগত দিনে উন্নয়ন বঞ্চিত রয়েছে। তাই বিএনপি ক্ষমতায় গেলে ও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিশ্বনাথ-ওসমানীনগরের সর্বস্তরের উন্নয়ন অবশ্যই বাস্তবায়িত হবে।

ধানের শীষের প্রচার মিছিল ও পথসভায় প্রতীকি ধানের শীষ হাতে নিয়ে মায়ের দুই পাশে থেকে ধানের শীষ প্রতীকে ভোট চান  ইলিয়াস-তাহসিনা দম্পতির দুই পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার। এসময় মায়ের সাথে ছাদ খোলা গাড়িতে ছিলেন একমাত্র মেয়ে সায়ারা নাওয়াল। ধানের শীষের প্রচার মিছিলের অগ্রভাগে ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আছকির আলী।

এরআগে সকালে থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল এসে সওজের ডাকবাংলার সামনে সমবেত হন।

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত ধানের শীষের প্রচার মিছিল ও পথসভায় উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির

‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর

আপডেট সময় ১২:৩৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬