বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক কালবেলার বিশ্বনাথ প্রতিনিধি তরুন সাংবাদিক মো. সোহেল আহমদ সুহেলের (নবীন সোহেল) পিতা ঠিকাদার মো. সোনাফর আলীর (৮২) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
২ সেপ্টেম্বর রাতে এক যৌথ শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, আব্দুল মুকসিত আখতার ও আব্দুর রহিম মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ তাআলা যেন মরহুম সোনাহর আলীর জীবনের সকল নেক আমল কবুল করেন, তাঁর যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এ শোক ধৈর্য, সবর ও দৃঢ় ঈমানের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।
মরহুম সোনাহর আলী দে সন্তান-সন্ততি, অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
প্রধান সম্পাদক: সাইদুর রহমান সাঈদ, সম্পাদক ও প্রকাশক: মো. কামাল হোসেন, অফিস: ইসমাইল ম্যানশন, বিশ্বনাথ, সিলেট।মোবাইল: ০১৭১১০৬২৫৯৩, ০১৮১৯৫৬৯৭৭০, ইমেইল: bishwanathkantho@gmail.com,
© All rights reserved © BishwanathKantho