বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক কালবেলার বিশ্বনাথ প্রতিনিধি মো. সোহেল আহমদ সুহেলের (নবীন সোহেল) পিতা ঠিকাদার মো. সোনাফর আলীর (৮২) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক এম.ইলিয়াস আলী'র সহ-ধর্মিণী তাহসিনা রুশদির লুনা।
বুধবার রাতে সিলেট জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহসিনা রুশদির এমপি'র একান্ত সচিব মো. ময়নুল হক কর্তৃক প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর শোক, দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধান সম্পাদক: সাইদুর রহমান সাঈদ, সম্পাদক ও প্রকাশক: মো. কামাল হোসেন, অফিস: ইসমাইল ম্যানশন, বিশ্বনাথ, সিলেট।মোবাইল: ০১৭১১০৬২৫৯৩, ০১৮১৯৫৬৯৭৭০, ইমেইল: bishwanathkantho@gmail.com,
© All rights reserved © BishwanathKantho