ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না Logo বিশ্বনাথে রামসুন্দর ব্যাচ-৯৯’র ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত Logo বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট শুরু Logo তিন বার ঈদ ও দুই বার হজ পালন করা হবে যে বছরে Logo সাবেক এমপি আব্দুল হামিদ আর নেই

সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না

  • প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় ০২:৫৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুমিন খান মুন্না বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, ন্যায়বিচার নিশ্চিত ও নিরাপদ, সুখী সমৃদ্ধ দেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্বরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে মুমিন খান মুন্না আরও বলেন, “আজ মানুষ দেশের পরিবর্তন চায়, ন্যায়বিচার চায় এবং একটি গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. ইলিয়াস আলীর সহধর্মিণী জনাবা তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করলে তিনি বিশ্বনাথ ও ওসমানী নগরকে দল-মত-ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষা করে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব হিসেবে গড়ে তুলবেন।’

মুমিন খান মুন্না দৃঢ় কণ্ঠে বলেন, ‘ইলিয়াসপত্নী লুনা নির্বাচিত হলে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দুই উপজেলাকে এম. ইলিয়াস আলীর মতো উন্নয়নের জোয়ার উপহার দিবেন। শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে তিনি আপসহীনভাবে কাজ করবেন। মানুষের ভোটের শক্তিতেই এই পরিবর্তন সম্ভব।’

তিনি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সকল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি শক্তিশালী জনপদ গড়ে তোলা সম্ভব।”

এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক আয়োজন ঘুরে দেখেন।

এ সময় উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির

সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না

আপডেট সময় ০২:৫৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬