
দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে নতুন মাস গণনা শুরু হচ্ছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. এইচ. এম. কামরুজ্জামান, বায়তুল মোকাররমের কর্মকর্তা এবং বিভিন্ন বিজ্ঞ উলামায়ে কেরাম ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সূত্র: সময়নিউজটিভি
প্রধান সম্পাদক: সাইদুর রহমান সাঈদ, সম্পাদক ও প্রকাশক: মো. কামাল হোসেন, অফিস: ইসমাইল ম্যানশন, বিশ্বনাথ, সিলেট।মোবাইল: ০১৭১১০৬২৫৯৩, ০১৮১৯৫৬৯৭৭০, ইমেইল: bishwanathkantho@gmail.com,
© All rights reserved © BishwanathKantho