ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না Logo বিশ্বনাথে রামসুন্দর ব্যাচ-৯৯’র ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত Logo বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট শুরু Logo তিন বার ঈদ ও দুই বার হজ পালন করা হবে যে বছরে Logo সাবেক এমপি আব্দুল হামিদ আর নেই

বিশ্বনাথে মেরিট কেয়ার স্কুলে ছয় প্রবাসী সংগঠক সংবর্ধিত

  • প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় ০৮:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র পাঁচ দায়িত্বশীল নেতাসহ ৬জন ট্রাস্টিকে সংবর্ধনা প্রদান করাে হয়েছে । বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এ সংবর্ধনার আয়োজন করে মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ ও হাজী আব্দুল গণি প্লাজা মার্কেট কর্তৃপক্ষ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি মাফিজ খাঁন।

বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ উপজেলার শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্যই বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে গঠিত হয়েছে। তারই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ট্রাস্ট। ট্রাস্টের লক্ষ হচ্ছে বিশ্বনাথ উপজেলার কোন শিক্ষার্থীর যাতে টাকার জন্য লেখাপড়া বন্ধ হয়ে না যায়। তিনি বলেন, শিক্ষার্থীরা লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বনাথের সুনাম বয়ে আনবে আর ট্রাস্ট তাদের পড়াশোনার ব্যয় বহন করবে। এসময় তিনি মেরিট কেয়ার স্কুলের ধারাবাহিক ফলাফল দেখে স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সহ-সভাপতি মিছবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. কবির মিয়া, কার্যনির্বাহী সদস্য শেখ মবশ্বির আলী, ট্রাস্টি আতিকুর রহমান বুলবুল ও ট্রাস্টের এডভাইজারি কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পরিচালক মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল কাজল পাল, প্রাক্তণ ছাত্র ও রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাইমিনুল ইসলাম হৃদয় ও প্রাক্তণ ছাত্র নাবিল মুক্তাদির।

এসময় ৬ সংবর্ধিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির

বিশ্বনাথে মেরিট কেয়ার স্কুলে ছয় প্রবাসী সংগঠক সংবর্ধিত

আপডেট সময় ০৮:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫