ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী Logo বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? Logo পবিত্র কাবা শরিফ নতুন গিলাফে সজ্জিত Logo বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় Logo ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র নতুন কমিটি Logo মেধা পাচার রোধে কাজ করছে সরকার: তাহসিনা রুশদীর এমপি Logo তরুণদের চিন্তাভাবনা আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়’ Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট-২ আসনে নির্বাচন করব: হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। বিএনপি ক্ষমতায় এলে এই আসনে বিপুল পরিমানের উন্নয়ন সম্ভব। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বিশ্বনাথে পৌর ও উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির নেতাকর্মীদের নির্দেশ দেন, দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, “নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী এই আসনে গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম করেছেন। আমি বা আপনারাও তার কাজ ভুলতে পারি না। আমার ঘরে ৯ বছরের ভাতিজার নাম ইলিয়াস, তাই এম ইলিয়াস আলীকে ভুলার কথা নয়। আমার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে আপনারা সবসময় তাকে খুঁজে পাবেন। তবে বিশ্বের নেতাকর্মীদের শক্তিশালী করে বিএনপিকে ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া। যৌথ পরিচালনায় ছিলেন যুবদল নেতা আমির আলী ও রুমেল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্য কলচেষ্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদাল মিয়া ও দেওকলস ইউনিয়ন বিএনপি নেতা খায়রুল আমিন আজাদ।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, অলংকারী ইউনিয়ন বিএনপি নেতা সাজিদুর রহমান সোহেল, উপজেলা বিএনপি নেতা ইকবাল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপু, পৌর ছাত্রদল নেতা আব্দুর রব, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রিজু আহমেদ, লামাকাজী ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আহাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, দেওকলস ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা তারেক আহমদ ও রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী।

প্রিন্ট
জনপ্রিয় সংবাদ

জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

সিলেট-২ আসনে নির্বাচন করব: হুমায়ুন কবির

আপডেট সময় ০৩:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫