ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির

সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিয়ানের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলায়ও এ কর্মসূচি শুরু হয়।

বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদির।

আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

একই সঙ্গে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা দ্রুত ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্বনাথ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন, তাহসিনা রুশদীর এমপি।

প্রিন্ট

আপডেট সময় ০৭:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬