ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে দু’পক্ষ একই স্থানে সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথে দুটি পক্ষ একই স্থান ও একই সময়ে পাল্টাপাল্টি সভা ও সমাবেশ আহ্বান করায় ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ০৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডে অবস্থিত ডাকবাংলো ও তার আশেপাশের এলাকায় দুটি পক্ষ একই স্থান ও একই সময়ে পাল্টাপাল্টি সভা আহ্বান করার কারণে এ ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ হয় যে, ১। যেহেতু বিশ্বনাথ থানার অফিসার ইন চার্জ ০৭/১০/২০২৬ খ্রি. তরিখের-৪৪৪৮ নং স্মারকের প্রাপ্ত পুলিশ প্রতিবেদন এবং বিশ্বস্থ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গিয়েছে যে, বিবদমান দুই পক্ষের সমাবেশ কে কেন্দ্র করে উক্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতিসহ সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি ও শান্তিভঙ্গের আশংকা দেখা দিয়েছে।

২। যেহেতু শান্তিভঙ্গ ও যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনারোধে তাৎক্ষনিক জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক, সেহেতু আমি মো: জাহিদ বিন কাশেম, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিশ্বনাথ, সিলেট ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারায় অর্পিত ক্ষমতাবলে উক্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডে অবস্থিত ডাকবাংলো এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ০৮ অক্টোবর, ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, লাঠি/অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন এবং ০৫ (পাঁচ) বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম।

৩। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাহিদ বিন কাশেম বলেন, বিশ্বনাথ উপজেলার সকল মানুষের জানমাল নিরাপত্তা রাখতে এবং সকল ধরনের অপীতিকর ঘটনা এড়াতে এই ১৪৪ ধারা জারী করা হয়েছে। এছাড়াও এবিষয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য বুধবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা সদরে মাইকিং করা হয়েছে।

প্রিন্ট

আপডেট সময় ১০:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬