ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত Logo বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় ও দুস্থ মাঝে চাল বিতরণ Logo বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন Logo বিশ্বনাথে ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণমিছিল-পথসভা Logo বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ পারভেজ’কে সম্মাননা প্রদান Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল
১৭ ঘন্টার আল্টিমেটাম

বিশ্বনাথে মুহাম্মদ (স.) ও ধর্মকে নিয়ে স্কুল শিক্ষকের কটুক্তি: প্রতিবাদে উত্তাল রাজপথ

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামসুন্দর সরকারি হাইস্কুলের সহকারি শিক্ষক একে আজাদ ফেসবুক গ্রুপে বিশ্ব নবী হযরত মুহম্মদ (স.) ও ধর্মকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্বনাথের রাজপথ।

শনিবার বাদ মাগরীব পৌর শহরে হাজারো জনতা প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুতে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

ওই শিক্ষককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। পাশাপাশি শিক্ষক একে আজাদকে আগামীকাল রোববার সকাল ১১টার মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী দিবেন বলেও হুশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সভায় দুইটি দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ মোবারক হোসেনসহ রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। দাবিগুলো হলো, ২৪ ঘন্টার মধ্যে শিক্ষক আজাদকে গ্রেফতার করে সুষ্ট বিচার ও রামসুন্দর স্কুল ও সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে ‘দর্শনের স্কুল’ নামের একটি ফেসবুক গ্রুপে নবী হযরত মুহম্মদ (স.) ও ধর্মকে নিয়ে শিক্ষক একে আজাদের লেখার স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এবং মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শনিবার বিকেলে ফেসবুক লাইভে এসেও ক্ষমা চান ওই শিক্ষক। তবে, ওই শিক্ষক বিকেলেই পৌর শহরের নিজ বাসা থেকে পালিয়ে যান বলেও একটি বিশ^স্থ সূত্রে জানা গেছে।

প্রিন্ট
ট্যাগস :

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির

১৭ ঘন্টার আল্টিমেটাম

বিশ্বনাথে মুহাম্মদ (স.) ও ধর্মকে নিয়ে স্কুল শিক্ষকের কটুক্তি: প্রতিবাদে উত্তাল রাজপথ

আপডেট সময় ০৮:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪