ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী Logo বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? Logo পবিত্র কাবা শরিফ নতুন গিলাফে সজ্জিত Logo বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় Logo ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র নতুন কমিটি Logo মেধা পাচার রোধে কাজ করছে সরকার: তাহসিনা রুশদীর এমপি Logo তরুণদের চিন্তাভাবনা আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়’ Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

কুয়েতে বিশ্বনাথের শালা-দুলাভাইয়ের করুণ মৃত্যু : এলাকায় শোকের মাতম

কুয়েতে তাবুর ভিতর জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে সিলেটের বিশ্বনাথের দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ব্যক্তিরা বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের নরশিংপুর গ্রামের মৃত হাজী মনা উল্লাহর ছেলে কয়েছ মিয়া (৪৪) ও উপজেলার শাখারীকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)।
তারা সম্পর্কে শালা-দুলাভাই। রোববার সকালে তাদের লাশ বাড়িতে আসলে কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয়স্বজনরা, পাড়া-প্রতিবেশীরা। দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।

পারিবারিক সূত্রে জানাগেছে, কয়েছ মিয়া দীর্ঘদিন সৌদীআরব থেকে দেশে ফিরে গত ৩মাস আগে কুয়েতে যান। সেখানে মরুভূমি অঞ্চলে তাবুতে বসবাস করতেন। গত মঙ্গলবার তার শারিরিকভাবে অসুস্থ হলে তার শালা রাসেল আহমদ তার দুলাভাইকে দেখতে আসেন। ওইদিন রাসেল আহমদ কয়েছ মিয়াকে দেখাশুনার জন্য রাতে সেখানে থেকে যান। মঙ্গলবার রাতে অতি ঠান্ডার কারনে তারা তাবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে পার্শ্ববর্তিরা তাদের লাশ উদ্ধার করে আল-সাবা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের রিপোর্টে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

রোববার সকালে নিজ বাড়িতে লাশ আসলে দুপুর পৌণে ১২টায় কয়েছ মিয়াকে নরশিংপুর উত্তরের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে রাসেল আহমদের বাড়ি শাখারিকোনা গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। কয়েছ মিয়া দীর্ঘদিন সৌদীআরব থেকে দেশে ফিরে গত ৩মাস আগে কুয়েতে যান। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, মা’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আর রাসেল আহমদ বিগত ৪ বছর আগে কুয়েতে যান। তার ১৩ মাসের এক কন্যা সন্তান রয়েছে।

প্রিন্ট

জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কুয়েতে বিশ্বনাথের শালা-দুলাভাইয়ের করুণ মৃত্যু : এলাকায় শোকের মাতম

আপডেট সময় ০৮:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪