ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী Logo বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? Logo পবিত্র কাবা শরিফ নতুন গিলাফে সজ্জিত Logo বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় Logo ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র নতুন কমিটি Logo মেধা পাচার রোধে কাজ করছে সরকার: তাহসিনা রুশদীর এমপি Logo তরুণদের চিন্তাভাবনা আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়’ Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে : ইলিয়াসপত্নী লুনা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র কেবল নির্বাচনকে বিলম্বিত করার জন্য। নির্বাচনকে অন্যদিকে নেয়ার পায়তার চলছে। তারা জানে দেশে নির্বাচন হলে জনগন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এজন্য তারা নির্বাচন না হওয়ার জন্য বিভিন্ন পায়তারায় লিপ্ত রয়েছে। কেউ কেউ মুখে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছেন। তারাই আবার আগে আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করছে। পেছন থেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন যারা তাদের কিন্তু জনগন চিনে ফেলেছে। মনে রাখবেন ষড়যন্ত্র করে কেউ এ পর্যন্ত সফল হয়নি। সকল ষড়যন্ত্রের দাঁতভাঁঙা জবাব জনগনই আপনাদের দেবে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোজাহিদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াস পত্নী আরও বলেন, বিগত ১৭বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। আন্দোলনের একটিই দাবি ছিল নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন তিনটি হয়েছে, কিন্তু ভোট হয়নি, জনগন ভোটাধিকার পায়নি। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টদের পতন হয়েছে। কিন্তু এখনও জনগন তাদের ভোটাধিকার ফিরে পায়নি।
তিনি বলেন, বিশ্বনাথ উপজেলায় বিএনপিকে সংগঠিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন মোজাহিদ আলী। তিনি এম. ইলিয়াস আলীর অত্যান্ত আস্তাভাজন ছিলেন। মোজাহিদ আলী জীবনের সবটুকু সময় বিএনপিকে দিয়েছেন। দলের প্রতি তার শ্রম, ত্যাগ ও অবদান বিশ্বনাথের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন। বক্তব্যে তিনি বলেন, দেশের সর্বস্তরের জনগন দ্রুত একটি সুন্দর নির্বাচন চায়। তারা অবাদ ও নিররপেক্ষ একটি নির্বাচনে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে চায়। তিনি বলেন, এম ইলিয়াস আলী বিএনপির প্রাণ। তাকে ফেরত পেতে আন্দোলন আরও জোরদার করতে হবে। আগামী নির্বাচনে ইলিয়াস আলীর পরিবারের এ ত্যাগের মূল্যায়ন দেবে জনগন। বিশ্বনাথ-ওসমানীনগরবাসী ইলিয়াস আলীর পরিবারের সাথে আছে। আগামীতে ইলিয়াসপত্নীর লুনার হাতকে আরও শক্তিশালি করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অলংকারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম। উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করে ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্ট। ট্রাস্টের সদস্য মাছুম বিল্লাহ, মইনুল ইসলাম ও জুবায়ের আহমদ সুমনের যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, ট্রাস্টের সদস্য আলী আহবাব মাছুম, ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্ট পর্তুগাল যুবদল নেতা সুমন মিয়া। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মোজাহিদ আলীসহ প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রিন্ট

জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে : ইলিয়াসপত্নী লুনা

আপডেট সময় ০১:৫২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫