ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল Logo বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা Logo বিশ্বকাপে কতবার দেখা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের? Logo জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী Logo বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? Logo পবিত্র কাবা শরিফ নতুন গিলাফে সজ্জিত Logo বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

পবিত্র কাবা শরিফ নতুন গিলাফে সজ্জিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ লাগানো হয়েছে। সোমবার (১৫ জুন) পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হয় আল্লাহর ঘর কাবা। গিলাফকে আরবিতে ‘কিসওয়া’ বলা হয়।

আরবি নতুন বছর ১৪৪৮ হিজরির প্রথম দিনে পবিত্র কাবার এ গিলাফ পরিবর্তন করা হয়। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত কয়েক বছর থেকে হিজরি সনের প্রথম রাতে (১ মহরম) এটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মসজিদুল হারাম ও মসজিদ কর্তৃপক্ষ।

এ বছরও সেই ধারাবাহিকতায় রাজপরিবারের প্রতিনিধি ও পবিত্র দুই মসজিদের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

সৌদি আরবের আল জৌদ এলাকার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে অত্যন্ত সূক্ষ্ম বুননে তৈরি করা হয় এই গিলাফ। এটি তৈরিতে শতাধিক দক্ষ শিল্পীর সময় লেগেছে প্রায় ১১ মাস।

ঐতিহ্যবাহী ৭টি ধাপে তৈরি করা হয় এই গিলাফ বা কিসওয়া। ধাপগুলোর মধ্যে আছে পানি বিশুদ্ধকরণ, রেশম ধোয়া, বয়ন, ছাপানো, সূচিকর্ম, সংযোজন এবং চূড়ান্ত পরীক্ষা। পরে বিশেষভাবে প্রস্তুত একটি যানবাহনে করে গিলাফটি মসজিদে হারামের মাতাফ প্রাঙ্গণে পৌঁছে দেওয়া হয়।

এই গিলাফে ৪৭ টুকরো দামি রেশম (সিল্ক) কাপড় ব্যবহার করা হয়েছে। নতুন এই গিলাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ওপর খোদাই করা কোরআনের ৬৮টি আয়াত। ক্যালিগ্রাফিগুলো ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেটের স্বর্ণ ও ১০০ কেজি রুপার সুতা।

পুরো গিলাফটির মোট ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।

সৌদির প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন গিলাফটি কাবা শরিফের খাদেম ও দায়িত্বপ্রাপ্তদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অন্যদিকে পুরোনো গিলাফটি ছোট ছোট অংশে কেটে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়।

প্রিন্ট

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

পবিত্র কাবা শরিফ নতুন গিলাফে সজ্জিত

আপডেট সময় ০৯:১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬