সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার সিলেটের বিশ্বনাথে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় ১১ দলীয় ঐক্য’র বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার উদ্যোগে উপজেলার মাদানীয়া মাদ্রাসা সামন থেকে মিছিলটি বের হয়ে পুরানবাজার প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর উপর সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ পৌরসভা আমির এইচ. এম. আখতার ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক এম. খলিল উল্লাহ, বিশ্বনাথ পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সেক্রেটারি শেখ আব্দুল বাসিত।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মোহাম্মদ আশরাফুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিশ্বনাথ উপজেলা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ পৌরসভা সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সহসভাপতি কাজী আব্দুল কাদির, মাওলানা হাবিবুর রহমান আনসারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতা আশরাফ আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ পৌরসভা সেক্রেটারি মো. ইমন মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, মাওলানা আব্দুল মুকসিত আখতার, আব্দুর রহিম, উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ পৌরসভার সাবেক সভাপতি ফ্রান্স প্রবাসী জহির উদ্দিন প্রমুখ।
প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক 











