ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত Logo বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় ও দুস্থ মাঝে চাল বিতরণ Logo বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন Logo বিশ্বনাথে ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণমিছিল-পথসভা Logo বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ পারভেজ’কে সম্মাননা প্রদান Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল

বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

বিশ্বনাথকন্ঠ:: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে’ প্রার্থী হওয়ায় সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২৬ এপ্রিল) দলীয় প্যাডে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ’ থেকে বহিষ্কার করার কথা জানানো হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান, এক মহিলা ভাইস চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী।

তাদের বহিষ্কারাদেশ অনুলিপি পেয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী।

বহিষ্কার হওয়া বিশ্বনাথ বিএনপি নেতাদের তালিকায় রয়েছেন- ‘চেয়ারম্যান’ পদে ‘কৈ মাছ’ প্রতীকের প্রার্থী বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান ও ‘দোয়াত-কলম’ প্রতীকের প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘প্রজাপতি’ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন এবং ভাইস চেয়ারম্যান পদে ‘তালা’ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান ও ‘চশমা’ প্রতীকের প্রার্থী উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার।

বিশ্বনাথের ৫ নেতা বহিষ্কারের সত্যতা স্বীকার করে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপি তাদেরকে দলের প্রাথমিক পদ’সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে।

প্রিন্ট

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির

বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার

আপডেট সময় ০৩:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪