ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত Logo বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় ও দুস্থ মাঝে চাল বিতরণ Logo বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন Logo বিশ্বনাথে ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণমিছিল-পথসভা Logo বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ পারভেজ’কে সম্মাননা প্রদান Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল

বিশ্বনাথে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক সভা

সম্প্রতি পার্শ্ববর্তি অন্যান্য দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে উপজেলা পর্যায়ে সিলেটের বিশ্বনাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।

বক্তব্যে ইউএনও বলেন, করোনা ভাইরাস আমাদের জীবনে এক গভীর দুঃস্বপ্নের মতো ফিরে এসেছে, নতুন রূপে-নতুন ভ্যারিয়েন্ট হিসেবে। এই নতুন রূপ হয়তো আগের থেকে কম বা বেশি সংক্রামক হতে পারে। সচেতনতার বিকল্প নেই। প্রতিরোধের উপায় একই: সচেতনতা, সতর্কতা, এবং সম্মিলিত প্রচেষ্টা। তাই সকলকে করোনা প্রতিরোধে সচেতন হয়ে সবাইকে নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, করোনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত আছে। গতবারের ভ্যাকসিন রয়েছে এবং যতেষ্ট অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমার আচার্যের পরিচালনায় সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই, উপজেলা জামায়তের নায়েবে আমীর মোহাম্মদ ইমাদ উদ্দিন মাস্টার, পৌর জামায়াতের নায়েবে আমির এইচএম আকতার ফারুক, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, থানার এসআই পান্না রায়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রিন্ট

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির

বিশ্বনাথে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক সভা

আপডেট সময় ০২:০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫