ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত Logo বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় ও দুস্থ মাঝে চাল বিতরণ Logo বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন Logo বিশ্বনাথে ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণমিছিল-পথসভা Logo বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ পারভেজ’কে সম্মাননা প্রদান Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল

বিশ্বনাথে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পার্টনার কংগ্রেস বা প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টনার’র সিনিয়র মনিটরিং অফিসার নাসির উদ্দিন।

বক্তব্যে নাসির উদ্দিন বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হল, বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে রূপান্তর ঘটানো, যেখানে পুষ্টি, উদ্যোক্তা বৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। পার্টনার কংগ্রেস মূলত এই প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য একটি প্ল্যাটফর্ম। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ এবং মূল্য শৃঙ্খল (ভ্যালু চেইন) শক্তিশালী করার ওপর জোর দেয়া হবে।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাস্তবায়নে এ অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। এসময় তিনি এই প্রকল্পের মাধ্যমে বিশ্বনাথ উপজেলার কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, উপজেলা জামায়তের নায়েবে আমীর মোহাম্মদ ইমাদ উদ্দিন মাস্টার, পৌর জামায়াতের নায়েবে আমির এইচএম আকতার ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহাঙ্গীর আলম।

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে কৃষি প্রযুক্তির উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, স্থিতিশীলতা বৃদ্ধি, বাজার সংযোগ বিষয়ে কৃষকদের বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়।

প্রিন্ট

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির

বিশ্বনাথে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট সময় ০২:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫