ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত Logo বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় ও দুস্থ মাঝে চাল বিতরণ Logo বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন Logo বিশ্বনাথে ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণমিছিল-পথসভা Logo বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ পারভেজ’কে সম্মাননা প্রদান Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল

বিশ্বনাথে কৃষদের মাঝে বিনামূল্যে নগদ অর্থসহ সার-বীজ বিতরণ

সিলেটের বিশ্বনাথে আটশত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৪ নভেম্বর) দুুপুুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে এগুলো বিতরণ করা হয়। আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ (হাইব্রীড), ১০ কেজি করে ডিএমপি ও এমআরপি সার এবং নগদ একহাজার টাকা কৃষকদের হাতে তুলে দেন অতিথিরা।

এর আগে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। উপসহকারী কৃষি অফিসার বিজিত আচর্য’র সঞ্চালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপসহকারি কৃষি অফিসার জাকারিয়া আহমেদ, গীতা পাঠ করেন উপসহকারি কৃষি অফিসার নিরঞ্জন বুদ্ধ। কৃষকদের মধ্যে বক্তব্য দেন হাবিবুর রহমান ও টুনু মিয়া।

উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন ৮টি সবজি (হাইব্রীড) ফসলের বীজ, সার ও সাথে নগদ ১ হাজার টাকা আমরা কৃষকদের হাতে তুলে দিচ্ছি। আমন ফসল তোলার পর জমি অনাবাদি না রেখে কৃষকরা যাতে বিষমুক্ত সবজি চাষ করতে পারেন এজন্য এ প্রণোদনা দেওয়া হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির

বিশ্বনাথে কৃষদের মাঝে বিনামূল্যে নগদ অর্থসহ সার-বীজ বিতরণ

আপডেট সময় ১১:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪