ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন Logo বিশ্বনাথে ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণমিছিল-পথসভা Logo বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ পারভেজ’কে সম্মাননা প্রদান Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল Logo বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা Logo বিশ্বকাপে কতবার দেখা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের? Logo জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন

সিলেটের বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। তারা নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনা সমুন্নত রেখে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মখর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত আহবায়ক এম. খলিল উল্লাহ, উপজেলার দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, জুলাই যোদ্ধা শামীম আহমদ, লায়েক আহমদ, আমজদ আলী, আব্দুল খালিক, ফয়ছল আহমদ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ মডেল মসজিদের ইমাম মাহমুদুর রহমান ও গীতাপাঠ করেন দেবাশীষ।

অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ে নিহত শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন এবং আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রিন্ট

আপডেট সময় ১০:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬