ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত Logo বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় ও দুস্থ মাঝে চাল বিতরণ Logo বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন Logo বিশ্বনাথে ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণমিছিল-পথসভা Logo বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ পারভেজ’কে সম্মাননা প্রদান Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল

বিশ্বনাথে ‘মেগা ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন

  • স্পোর্টস নিউজ
  • আপডেট সময় ১২:৩৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮টি ফুটবল দল নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মেগা ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার পশ্চিম চানশরি কাপন মোহামেডামের মাঠে আকাশে রঙিণ বেলুন উড়িয়ে এ টূর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়। এ টূর্ণামেন্টের আয়োজন করে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন বিশ্বনাথ ইউনাইটেড ইউকে। এরআগে ট্রফি উন্মোচন করেন আয়োজকসহ অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এম. আসকির আলী।

বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের মানসিক বিকাশের সহায়তা করে। সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে আমাদের সবাইকে এর পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।

আসকির আরোও বলেন, বিগত ১৭ বছর দেশবাসী শান্তিতে ছিলেন না, প্রতিনিয়তই আতংঙ্কের মধ্যে থাকতে হয়েছে। এসময় মানুষের মৌলিক ও মানবিক অধিকারগুলো হরণ করা হয়েছিল। তারা রাজনৈতিকভাবে জনতার নেতা এম. ইলিয়াস আলীর মোকাবেলা করতে না পেরে, তাঁকে রাতের আধাঁরে গুম করে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা গণমানুষের নেতা এম. ইলিয়াস আলী যাতে দ্রুত অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন, সেজন্য সবার কাছে দোয়া চান তিনি।

এরপূর্বে উদ্বোধক হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে লামাকাজী একাডেমী (লামাকাজী)’কে হারিয়ে জয়লাভ করে ফেন্ড্রস ক্লাব (দশঘর)। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন লামাকাজী একাডেমীর নজরুল ইসলাম নবু।

বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, প্রবাস বাংলার সিইও জুনেদ আহমদ, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সহ সভাপতি রাজু মিয়া, সুহেল মিয়া, যুক্তরাষ্ট্র সমিতির সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র বাংলাদেশ কমিটির সমন্বয়ক দেলওয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির।

এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র ও স্থানীয় সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির

বিশ্বনাথে ‘মেগা ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন

আপডেট সময় ১২:৩৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫