বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নতুন বাজারের সোনালী ব্যাংক’র সামন থেকে র্যালীটি বের হয়ে পৌরস শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসে মিলিত হয়। এ র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে মিছিলে অংশ নেন।
আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন। দেশের মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলা করে জনগণের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন দলটির নেতৃবৃন্দ।
প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক 






