ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী Logo বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? Logo পবিত্র কাবা শরিফ নতুন গিলাফে সজ্জিত Logo বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় Logo ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র নতুন কমিটি Logo মেধা পাচার রোধে কাজ করছে সরকার: তাহসিনা রুশদীর এমপি Logo তরুণদের চিন্তাভাবনা আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়’ Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথে মদ তৈরির উপকরণ উদ্ধার: যুবক গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে মদ তৈরির উপকরণ উদ্ধার করে সকুল রবি দাস (২৬) নামে এক যুবককে জরিমানাসহ কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে নাজির বাজার এলাকায় ধর্মদা গ্রামে সকুল রবি দাসের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে এ দণ্ড দেওয়া হয়। রবি দাস মৃত গৌরা রবি দাসের ছেলে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সমন্বয়ে সকুলের বাড়িতে অভিযানিক টিম অভিযান চালায়। এসময় তার রান্না ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা, মদ তৈরির বিভিন্ন কাঁচামালসহ প্রায় ৭ মদ লিটার উদ্ধার করেন। জব্দ করা হয় মদ তৈরি ও সেবনের বিভিন্ন সরঞ্জাম। অভিযানকালে আটক করা হয় অভিযুক্ত সকুলকে। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এলাকার প্রবাসীদের আর্থিক সহায়তায় সকুল বরি দাসের বসত ভিটা নির্মাণ করে দেন। এ বাড়ীতে আরো ৩/৪টি পরিবার বসবাস করেন। কিন্তু উক্ত ঘরের বাসিন্দারা মাদক পান করে প্রায়শই এলাকায় অশান্তি ঘটান বলে জানাগেছে।

কারাদন্ড ও জরিমানার কথা জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আলাউদ্দিন কাদের বলেন, দেশীয় পদ্ধতিতে মদ প্রস্তুতির উপকরণ ও কিছু মদসহ সকুল রবি দাস বাড়ী থেকে পলায়নরত অবস্থায় আটক করা হয়। রবি মদ্য পান করে অপ্রকৃতস্থ আচরণ করছিলেন। রবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ৩৬/৫ ধারায় আটক যুবক দোষী সাব্যস্ত হওয়ায় উভয় দণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।

প্রিন্ট

জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

বিশ্বনাথে মদ তৈরির উপকরণ উদ্ধার: যুবক গ্রেফতার

আপডেট সময় ০৯:৪৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫