ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত Logo বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় ও দুস্থ মাঝে চাল বিতরণ Logo বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন Logo বিশ্বনাথে ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণমিছিল-পথসভা Logo বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ পারভেজ’কে সম্মাননা প্রদান Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল

বিশ্বনাথ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন বিষয়াদী নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বিশ্বনাথে বিভিন্ন ভূয়া এনজিও নাম নিয়ে উপজেলা সদরে অফিস করে মানুষকে টাকা দেবার কথা বলে গ্রাহকের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। এই ভূয়া এনজিওদের আর খোজ পাওয়া যায় না। কিন্তু এদেরকে চিহ্নিত করতে হলে যাদের মার্কেট কিংবা বাসা বাড়ীতে ভাড়া নিয়ে এনজিও অফিস করে সেই মালিকগণও কিন্তু দায় এড়াতে পারেন না। ভবিষ্যতে জেনে শুনে নিয়মতান্ত্রিকভাবে বাসা কিংবা অফিস ভাড়া দেওয়ার আহবান জানান তারা। মিথ্যেবাদী এবং ভুয়া নামধারী এনজিওদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার দাবী করেন বক্তারা।

এসময় মাদক, জোয়া, বাজার মনিটরিং, বিভিন্ন বাজারে দোকানে বসে মোবাইল নিয়ে তীর খেলা বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের, থানার ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেলোয়ার হোসেন সুমন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান ইমাদ খান, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

প্রিন্ট

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির

বিশ্বনাথ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫