সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও ফ্রান্স প্রবাসী আহমেদ পারভেজ’কে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে মাদানীয়া মাদ্রাসা মার্কেটের ২য় তলায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’র অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকীর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আহমেদ পারভেজ।
এসময় বক্তব্যে আহমেদ পারভেজ বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের মাটি ও মানুষের প্রতি তার অগাধ টান রয়েছে। নির্যাতিত নিপীড়িত দেখি মন বেধে রাখা যায়না। যখন আমার সহকর্মী সাংবাদিক বন্ধুগণ সেইসব মানুষের কথা লেখনি কিংবা মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন তখন বুকটা ভরে উঠে। কারো তাবেদারী না করে সাংবাদিকদের কলম চলবে ন্যায় এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষে এবং মজলুম মানুষের পক্ষে।
পারভেজ আরো বলেন, বিদেশের মাটিতে বসেও সবসময় বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কর্মকাণ্ডের খোঁজখবর রাখেন। প্রেসক্লাবের অগ্রযাত্রা ও সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতেও তিনি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং সদস্য আফজল মিয়া।
বক্তারা আহমেদ পারভেজের সাংবাদিকতা ও সংগঠনের প্রতি অবদানের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রবাস জীবনের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
প্রিন্ট
প্রেস বিজ্ঞপ্তি 









