বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক কালবেলার বিশ্বনাথ প্রতিনিধি মো. সোহেল আহমদ সুহেলের (নবীন সোহেল) পিতা ঠিকাদার মো. সোনাফর আলীর (৮২) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার রাত বাদ এশা মুরাবাজার জামে মসজিদে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এরআগে দুপুর সাড়ে ১২টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার পূর্ব কাউপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মৃতুবরণ করেছেন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা নামাজে অংশ নেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উজেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক মোশাহিদ আলী, প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সাসাজিক, সাংবাদিক ও শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
প্রিন্ট
প্রেস বিজ্ঞপ্তি 






