ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী Logo বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? Logo পবিত্র কাবা শরিফ নতুন গিলাফে সজ্জিত Logo বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় Logo ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র নতুন কমিটি Logo মেধা পাচার রোধে কাজ করছে সরকার: তাহসিনা রুশদীর এমপি Logo তরুণদের চিন্তাভাবনা আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়’ Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বিশ্বনাথে ইফতার মাহফীলে : লুনা

সামনাসামনি বিরোধিতাকারীকে চেনা গেলেও পিছনে থাকা ষড়যন্ত্রকারীকে চেনা কঠিন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর বলেছেন, নিশ্চিতভাবে কিছুই বলা ঠিক নয়। আপনারা যদি মনে করেন, যে এখন আওয়ামী লীগ মাঠে নাই। আমরাই নির্বাচনে জয়লাভ করবো, এটি একটি ভূল ধারনা হবে। আমাদেরকে প্রতিপক্ষকে সামনে রেখেই আমাদের কাজ করতে হবে। সামনাসামনি কেউ বিরোধিতা বা ষড়যন্ত্র করলে তাদের আমরা চিহ্নিত করে মোকাবিলা করতে পারি। কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বা পেছনে কাজ করে তাদের চিহ্নিত করা কঠিন। এজন্য বুঝতে হবে আমাদের প্রতিপক্ষ শক্তিশালি। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিটি গ্রামে পাড়া মহল্লায় মসজিদে মানুষের প্রতি ভাল ব্যবহার করে, তাদের বুঝিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে উন্নয়নশীল দেশ গড়ার কর্মসূচী দিয়েছেন তা মানুষদের বুঝাতে হবে।

রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের পীরের বাজারে স্পেন বার্সালোনা মহানগর বিএনপির সভাপতির অর্থায়নে এবং দশঘর ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের আয়োজনে এ ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ূ ও এম ইলিয়াস আলীকে দ্রুত ফিরে পাওয়ার জন্য দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক। প্রথম যে প্রত্যাশা ছিল, এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মিদের ফেরত পাবো। কিন্তু দু:খের বিষয় আমরা এখন পর্যন্ত তাদের স্পষ্ট কোন অবস্থান জানতে পারিনি। গুম কমিশন গঠন করেছেন। সেখানে আমরা একটি অভিযোগ দাখিল করেছি। এটি অভিযোগের বিষয় না। এটা একটা জাতীয় বিষয়। কমিশনের কাছ থেকে গুমের বিষয়ে তদন্ত বা অনুসন্ধান এর কোন স্পস্ট কোন কিছু পাচ্ছি না।

আমাদের আরও প্রত্যাশা ছিল বর্তমান সরকার ক্ষমতায় এসে নির্দিষ্ট কিছু বিষয় সংস্কার করে সুষ্টু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহারের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে এখন ষড়যন্ত্র চলছে। কেউ বলছেন আগে স্থানীয় নির্বাচন। আবার ছাত্ররা নতুন দল করে বলছেন হাসিনার বিচার হওয়ার পরে নির্বাচন হবে। বিচার একটি আইনি প্রক্রিয়া, তার গতিতেই চলবে। বিচার সমাপ্ত হতে যদি ৭-৮ বছর লেগে যায় তাতে কি মানুষ অপেক্ষা করবে। আমরা চাই নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন।

উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম এবং যুবদল নেতা আরিফ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, জেলা যুবদলের সদস্য ইমাম উদ্দিন, বিএনপি নেতা তজমুল আলী, যুবদল নেতা রফু মিয়া, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়া।

প্রিন্ট

জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

বিশ্বনাথে ইফতার মাহফীলে : লুনা

সামনাসামনি বিরোধিতাকারীকে চেনা গেলেও পিছনে থাকা ষড়যন্ত্রকারীকে চেনা কঠিন

আপডেট সময় ০৬:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫