ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ Logo কৃষি বাঁচাতে খাল খননের গুরুত্ব অপরিসীম: তাহসিনা রুশদির এমপি Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না

ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সরকারের ‘গুম’ নামক কারাগারে বন্দি থাকা সিলেট-২ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ও গাড়ী চালক আনছার আলীকে ফিরে পাওয়ার দাবীতে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল, পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এর আয়োজন করা হয়।

পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। পথসভা শেষে দারুল উলুম ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক নূরুজ্জামান ও সাঈদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা নূরুল হক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আমির উদ্দিন।

পথসভায় বক্তারা বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে আন্দোলন করায় জনতার নেতা এম. ইলিয়াস আলীকে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের তৈরী করা গুম নামক কারাগারে বন্দি করে। আজ প্রায় ১৭ বছরেও আমরা আমাদের প্রিয় নেতার সন্ধান পাচ্ছিনা। তাই বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবী দ্রুত এম. ইলিয়াস আলী সন্ধান বের করা এবং অক্ষত অবস্থায় জনতার ইলিয়াস আলীকে, জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার। দীর্ঘদিন আওয়ামী লীগ ও পুলিশ লীগ আমাদের উপর ব্যাপক নির্যাতন করেছে। এখন সময় এসেছে এর জবাব দেওয়ার।

এজন্য আমাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির

ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আপডেট সময় ০১:৫২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫