ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত Logo বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় ও দুস্থ মাঝে চাল বিতরণ Logo বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন Logo বিশ্বনাথে ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণমিছিল-পথসভা Logo বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ পারভেজ’কে সম্মাননা প্রদান Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল

আজ থেকে হেলমেট ছাড়া বাইকারদের যেন তেল দেওয়া না হয়: সেতুমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগ্রহ

আজ থেকে হেলমেট ছাড়া বাইকারদের যেন তেল দেওয়া না হয়। শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে কোথাও তেল না দেওয়ার বিষয়টি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৫ মে) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে সড়ক পরিবহণ উপদেষ্টা পরিষদের সভায় এমন নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি। এখানে হেলমেট ছাড়া নরমালি দেখা যায় না। সবাই হেলমেট পরে। আমরা যে পলিসিটা নিয়েছি তা মফস্বলেও চালু করেন। ডিসি-এসপি সাহেবদের বলেন যে, ওইসব জায়গাতেও কাউকে তেল দেওয়া হবে না, যদি হেলমেট না থাকে।

সেতুমন্ত্রী বলেন, আজ সিদ্ধান্তই নিলাম। শুধু ঢাকা শহর করলে হবে না। পুরো বাংলাদেশ করতে হবে। নো হেলমেট নো ফুয়েল এই নীতিতে আমরা যাব। এই সিদ্ধান্তই আজ নিলাম।

এত উন্নয়নের পরও সড়ক, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেতুমন্ত্রী। বলেন, সড়কে পরিবহণে যদি শৃঙ্খলা না আসে তাহলে নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কী লাভ।

ঝালকাঠিতে ভয়াবহ বাস দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ৪০ বছরের পুরনো গাড়ি কীভাবে সড়কে চলে। এতদিন কী করছিল বিআরটিএ, জানতে চান কাদের।

সভায় ঢাকার দুই সিটি মেয়র, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তথ্য সুত্র: দৈনিক যুগান্তর

প্রিন্ট

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির

আজ থেকে হেলমেট ছাড়া বাইকারদের যেন তেল দেওয়া না হয়: সেতুমন্ত্রী

আপডেট সময় ১০:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪