ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত Logo বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় ও দুস্থ মাঝে চাল বিতরণ Logo বিশ্বনাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন Logo বিশ্বনাথে ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণমিছিল-পথসভা Logo বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ পারভেজ’কে সম্মাননা প্রদান Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল

সারাদেশে বইছে তীব্র তাপদাহ: ৪৮ ঘন্টার সতর্কতা জারি

সারাদেশে বইছে তীব্র দাপদাহ।আগামী ৪৮ ঘন্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার বিকালে এ সতর্কবার্তা দেওয়া হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত জারি করা তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬ টা থেকে আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এদিকে বুধবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টার  আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার ও তার পরদিন শুক্রবার এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলে) বয়ে যাচ্ছে। তা আজ অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে। আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তাপপ্রবাহের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিও হতে পারে। আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজশাহী, পাবনার ঈশ্বরদী, রংপুর, নীলফামারীর ডিমলা, কুড়িগ্রামের রাজারহাট, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তথ্য সূত্রঃ দৈনিক যুগান্তর

প্রিন্ট

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন এমপি তাহসিনা রুশদির

সারাদেশে বইছে তীব্র তাপদাহ: ৪৮ ঘন্টার সতর্কতা জারি

আপডেট সময় ১০:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪