ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ Logo কৃষি বাঁচাতে খাল খননের গুরুত্ব অপরিসীম: তাহসিনা রুশদির এমপি Logo বিএনপি শান্তিতে এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে: বিশ্বনাথে তাহসিনা রুশদির Logo বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের টি-২০ ক্রিকেট লীগে ‘মিয়ারবাজার’ চ্যাম্পিয়ন Logo বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ Logo শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে: শাবিপ্রবি ভিসি সরওয়ার Logo ‘লাগারে লাগা-ধান লাগা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ শহর Logo সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : মুমিন খান মুন্না

বিশ্বনাথে ছাত্র-জনতার গণঅভ্যূ-ত্থানে আহত ও শহীদদের পরিবারের স্মরণে সভা

সিলেটের বিশ্বনাথে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের পরিবারের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আহত ১৬জন ও তাদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক নাঈম শেহজাদ, মো. আবু সাঈদ ও নুরুল ইসলাম। আহতদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর গ্রামের আমজাদ আলী, লামাকাজীর ফয়ছল আহমদ ও মোহাম্মদপুর গ্রামের আহত ছাত্র রাহিদ আহমদ। শেষে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজ।

অতিথি হিসেবে অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন সুমন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারী মতিউর রহমান, পৌর জামায়াতের আমীর এএইচএম আকতার ফারুক, সেক্রেটারি জাহেদুর রহমান, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির

বিশ্বনাথে ছাত্র-জনতার গণঅভ্যূ-ত্থানে আহত ও শহীদদের পরিবারের স্মরণে সভা

আপডেট সময় ০৮:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪