ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী Logo বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? Logo পবিত্র কাবা শরিফ নতুন গিলাফে সজ্জিত Logo বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় Logo ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র নতুন কমিটি Logo মেধা পাচার রোধে কাজ করছে সরকার: তাহসিনা রুশদীর এমপি Logo তরুণদের চিন্তাভাবনা আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়’ Logo বিশ্বনাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন-অর্থ বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদির Logo বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী Logo বিশ্বনাথে জামায়াত ইসলামীর উদ্যোগে আরোও সাড়ে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

সরকারী চাকরীজীবীরা বেতন নিলে চলবেনা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে : বিশ্বনাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, সরকারি চাকরীজীবিরা বসে বসে বেতন নিলে হবে না। যার যে দায়িত্ব আছে তা সঠিকভাবে ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। বিশেষ করে উপজেলা পর্যায়ে কৃষি অধিদপ্তর, প্রাণীসম্পদ ও মৎস্য অফিসের যারা দায়িত্বে আছেন তাদেরকে মাঠ পর্যায়ে কাজ করে কৃষক, খামারী ও চাষী হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। দেশের প্রতিটি অঞ্চলের প্রত্যেক বাড়িকে কৃষি বাড়ি, খামার বাড়ীতে পরিনত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও যাতে ফাঁকা না থাকে। তাইতো প্রধানমন্ত্রী কৃষিতে সর্ব্বোচ্য ভর্তুকি দিচ্ছেন।

শুক্রবার (১৫ জুন) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ হলরুমে কৃষি অধিদপ্তর আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার, নারকেলের চারা, ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রবাসমূখী বা পরনির্ভরশীল না হয়ে সবার জমি, পুকুর, বাড়ির আঙিনা বা ছাদকে কাজে লাগিয়ে সবজি, মাছ চাষ, গবাদী পশু ও হাস-মুরগি পালন করে সাবলম্বি হতে পারবেন। পাশাপাশি নিজের পরিবারের চাহিদাও মিটাতে পারবেন। এজন্য প্রয়োজন সবার উদ্যোগ পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে মানুষদের পরামর্শ দিতে নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, অলংকারি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।

এসময় কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে উপজেলার ১ হাজার ২৮০ জন কৃষককে ৫কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার ও ১৬০জনকে ৫টি করে নারকেলের চারা, ৭৮জনকে সেচ মিশিন এবং ২৪জনকে ভূট্টা মাড়াই মিশিন বিতরণ করা হয়।

প্রিন্ট
জনপ্রিয় সংবাদ

জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

সরকারী চাকরীজীবীরা বেতন নিলে চলবেনা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে : বিশ্বনাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

আপডেট সময় ০৬:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪