ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার শেষদিনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নিখোজ এম ইলিয়াস আলীর স্ত্রী-পুত্রসহ ৯ প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রির্টানিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। এরমধ্যে ৭জন দলীয় ও ২জন স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়নপত্র জমা দিয়েছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা (বিএনপি), তার বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব (স্বতন্ত্র), জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান (জামায়াত), কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী (খেলাফত মজলিস), জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মাহবুবুর রহমান চৌধুরী (জাতীয় পার্টি), অ্যাডভোকেট মুজিবুল হক (গণফোরাম), এনসিপি নেতা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আব্দুস শহীদ (স্বতন্ত্র), গণঅধিকার নেতা যুক্তরাজ্য প্রবাসী জামান সিদ্দিকী (গণঅধিকার), জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মদ আমীর উদ্দিন (ইসলামী আন্দোলন)।
এছাড়াও, এদিন বিকেল সাড়ে ৩টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার উম্মে কুলসুম রুবির কাছে এবং বিকেল ২টায় ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়নপত্রের অনুলিপি জমা দেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও তার বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক 
















