ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুক্তরাজ্যের পুলিশে অফিসার হিসেবে যোগদান বিশ্বনাথের রাফি

যুক্তরাজ্যের পুলিশ বিভাগে অফিসার হিসেবে যোগদান করছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতী সন্তান শাহ লোকমান হোসেন রাফি। রাফি পৌরসভার ৮ নং ওয়ার্ডের জানাইয়া (পূর্ব কাউপুর) গ্রামের মাস্টার শাহ মস্তাব আলীর বড় ছেলে। তাদের পরিবার দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যের ওল্ডহামে বসবাস করছেন।
গত ৮ জুলাই রাফি কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এর মাত্র দুই সপ্তাহ পরই যুক্তরাজ্যের পুলিশের অফিসার পদে চাকরির অফার লেটার পান তিনি। আগামী ২৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে তিনি ম্যানচেস্টার মেট্রোপলিটন পুলিশে যোগদান করবেন বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
এ অর্জনকে গ্রামের মানুষ, আত্মীয়স্বজন ও প্রবাসী কমিউনিটি এক গৌরবময় সাফল্য হিসেবে দেখছেন। এটি শুধু এলাকার নয়, পুরো বিশ্বনাথ, সিলেট তথা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়।
পরিবার ও শুভানুধ্যায়ীরা শাহ লোকমান হোসেন রাফির সুস্থতা, সফলতা ও দীর্ঘ কর্মজীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার পিতা লেখক ও কবি মাস্টার শাহ মস্তাব আলী।
উল্লেখ্য, পুলিশ বাহিনীর নীতিমালা ও যুক্তরাজ্যের আইনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ ইউনিফর্ম পরিহিত ছবি প্রকাশ করা নিষিদ্ধ। তাই আনুষ্ঠানিক ছবি প্রকাশ করা হয়নি।

প্রিন্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার

যুক্তরাজ্যের পুলিশে অফিসার হিসেবে যোগদান বিশ্বনাথের রাফি

আপডেট সময় ০৭:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫