ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা Logo এবার টুথপেস্ট-সয়াবিন তেলের পর মাইক্রোপ্লাস্টিক মিলল ৯৫ শতাংশ চিনিতে Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার Logo বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে ১১দলীয় ঐক্য’র ব্যনারে প্রচার মিছিল Logo বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা Logo বিশ্বকাপে কতবার দেখা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের? Logo জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, ঢাকাসহ দেশে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী Logo বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? Logo পবিত্র কাবা শরিফ নতুন গিলাফে সজ্জিত Logo বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

মেধা পাচার রোধে কাজ করছে সরকার: তাহসিনা রুশদীর এমপি

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন, ফলে দেশে মেধা পাচার বাড়ছে। দেশের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এ পরিস্থিতি তৈরি হলেও মেধাবীদের দেশেই কাজে লাগাতে সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশপ্রেমকে অন্তরে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং কর্মসংস্থান বৃদ্ধিতেও কাজ করছে। শিক্ষকদের আরও দায়িত্বশীল ও মনোযোগী হয়ে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে একলিমিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, দ্বিতীয় স্থান লাভ করে দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়।
এর আগে সকালে ওসমানী নগর উপজেলায় একই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এমপি তাহসিনা রুশদীর লুনা।

প্রিন্ট

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

মেধা পাচার রোধে কাজ করছে সরকার: তাহসিনা রুশদীর এমপি

আপডেট সময় ০৭:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬